তুং হাই ও সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১১:৫৮ পিএম

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পাঁচ বছরের মধ্যে বন্ধ হয়ে গেছে তালিকাভুক্ত কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং ও সিঅ্যান্ডএ টেক্সটাইলস কোম্পানি। সরেজমিন তদন্তে এ দুই কোম্পানির কারখানা ও প্রধান কার্যালয় বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল এ তথ্য জানিয়েছে স্টক এক্সচেঞ্জটি।

২০১৬-১৭ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের পর থেকে তুং হাই নিটিং ও সিঅ্যান্ডএ টেক্সটাইলস কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারেনি। ‘জেড ক্যাটাগরি’তে স্থান পাওয়া কোম্পানি দুটির শেয়ার লেনদেন

হচ্ছে অভিহিত মূল্যের অর্ধেকেরও নিচে, যা এখন তালিকাচ্যুতির শঙ্কায় রয়েছে।

২০১৪ সালের নভেম্বরে পুঁজিবাজার থেকে অভিহিত মূল্যে ৪৫ কোটি টাকা সংগ্রহ করে সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড।

কোম্পানির সার্বিক পরিস্থিতিতে তালিকাচ্যুত করতে এরই মধ্যে সুপারিশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আর একই বছরে তালিকাভুক্ত হয় তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড।

সে সময় অভিহিত মূল্যে সাড়ে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩৫ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি।

এদিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ড কোনো মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা হতে পারবে না বলে বিধিনিষেধ আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধ আরোপ করে ক্যাপিটাক পপুলার লাইফ পি. এফ. ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন বাতিল করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত