বলিউডের দক্ষিণী সুন্দরী কিয়ারা আদভানি অনস্ক্রিন রোমান্স করবেন বলিউড ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় কুমারের সঙ্গে।
শোনা যাচ্ছে, অক্ষয়ের সঙ্গে একটি রোম্যান্টিক ফিল্ম করবেন কিয়ারা।
২০১১ সালের দক্ষিণী হরর-কমেডি মুভি 'কাঞ্চনা'র রিমেকে অভিনয় করবেন কিয়ারা ও অক্ষয়। সেখানেই বেশ ভালো রোমান্স দৃশ্য রয়েছে বলে জানা গেছে। যদিও দীর্ঘদিন ধরেই এই ছবি নিয়ে বলিউডে পরিকল্পনা চলছে। সম্প্রতি পরিচালক এই নতুন জুটিকেই লক করেছেন।
কিয়ারাকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে রাম চরণের বিপরীতে বিনয়া বিধেয়া রামাতে। বক্স অফিসে খুব একটা না চললেও, ছবিতে অভিনয়ের জন্য মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন নায়িকা। আর বলিউডি সিনেমার দর্শকেরা অপেক্ষা করে আছেন অক্ষয়-কিয়ারার রোমান্স দেখার জন্য।
সূত্র : বলিউড হাঙ্গামা
