প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়েকটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, গাজী হাফিজুর রহমানকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবীকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
