নিজের প্রজন্মের অন্যতম মেধাবী অভিনেত্রী হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সানায়া থেকে সাম্প্রতিক ‘গলি বয়’-এর সাফিনা সব ছবিতেই তিনি সাবলীল।
‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’ ও ‘রাজি’ সিনেমায় প্রশংসিত হয়েছেন। এবার আরেকটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা দিতে চলেছেন তিনি।
এভারেস্টজয়ী প্রথম শারীরিক প্রতিবন্ধী নারী অরুণিমা সিনহার বায়োপিকে অভিনয় করবেন আলিয়া। সিনেমাটি নির্মিত হবে অসুবিধার লেখা বই ‘বর্ন অ্যাগেইন অন দ্য মাউন্টেন : আ স্টোরি অব লুজিং এভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক’ অবলম্বনে।
এ চরিত্রের জন্য ওজন বাড়াতে হবে আলিয়াকে। নিতে হবে প্রশিক্ষণ। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শোনা যাচ্ছে, আরও অভিনয় করছেন ‘মাসান’-খ্যাত নিরাজ ঘায়ওয়ান।
বর্তমানে আলিয়ার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। চলতি বছরের এপ্রিলে মুক্তি পাবে পিরিয়ড সিনেমা ‘কলঙ্ক’। এর পর একে একে মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’, ‘সড়ক টু’ ও ‘তখত’।
