প্রিমিয়ার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি ঘোষণা

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৭:৫২ পিএম

ঢাকা প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হয়েছে সোমবার। এবার ৫০ ওভারের ফরম্যাটের মূল আসর শুরুর পালা। ১২ দল নিয়ে ৮ মার্চ শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি। মঙ্গলবার আসরের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি।

লিগে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি রাউন্ডের খেলার মাঝে থাকবে একদিন করে বিরতি। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপি এই তিন ভেন্যু হবে ম্যাচগুলো।

প্রিমিয়ার লিগের আগে এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটের আসর আয়োজন করা হয়েছিল। যেখানে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

প্রথম তিন রাউন্ডের সূচি:

প্রথম রাউন্ড

৮ মার্চ

আবাহনী-বিকেএসপি                              মিরপুর

শেখ জামাল-উত্তরা স্পোর্টিং ক্লাব              ফতুল্লা

লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন   বিকেএসপি

৯ মার্চ

প্রাইম দোলেশ্বর-শাইনপুকুর ক্রিকেট ক্লাব     ফতুল্লা

খেলাঘর-প্রাইম ব্যাংক                                  মিরপুর

গাজী গ্রুপ-মোহামেডান                            বিকেএসপি

দ্বিতীয় রাউন্ড

১১ মার্চ

আবাহনী লিমিটেড-উত্তরা স্পোর্টিং ক্লাব         ফতুল্লা

শেখ জামাল-ব্রাদার্স ইউনিয়ন                       মিরপুর

লিজেন্ডস অব রূপগঞ্জ-শাইনপুকুর            বিকেএসপি

১২ মার্চ

দোলেশ্বর-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব          বিকেএসপি

খেলাঘর-মোহামেডান                                  মিরপুর

গাজী গ্রুপ-বিকেএসপি                               ফতুল্লা

তৃতীয় রাউন্ড

১৪ মার্চ

আবাহনী লিমিটেড-ব্রাদার্স                            মিরপুর

শেখ জামাল-শাইনপুকুর                               ফতুল্লা

রূপগঞ্জ-প্রাইম ব্যাংক                                 বিকেএসপি

১৫ মার্চ

প্রাইম দোলেশ্বর-মোহামেডান                        মিরপুর

খেলাঘর-গাজী গ্রুপ ক্রিকেটার্স                  বিকেএসপি

উত্তরা স্পোর্টিং-বিকেএসপি                             ফতুল্লা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত