দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এম আবুল কালাম মজুমদার। নতুন কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হন আরিফ খান ও জামাল আহমেদ। এ ছাড়া সচিব নির্বাচিত হন মো. আবদুর রহমান খান। আর অধ্যাপক ড. স্বপন কুমার বালা কোষাধ্যক্ষ নির্বাচিত হন। গত সোমবার অনুষ্ঠিত কাউন্সিল সভায় নতুন এ কমিটি নির্বাচিত হয় বলে মঙ্গলবার আইসিএমএবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২০০০ সালেও আইসিএমএবির সভাপতি ছিলেন এম আবুল কালাম মজুমদার।
×
