কারখানার ছাদ থেকে পড়ে পোশাককর্মীর মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৪:৩২ এএম

রাজধানীর শান্তিনগর এলাকায় এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ইপোক গার্মেন্টসের পাঁচতলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ইপোক গার্মেন্টসের অ্যাডমিন অফিসার মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘গার্মেন্টসের পাঁচতলায় হেলপার হিসেবে কাজ করত নাসরিন আক্তার (১৯)। বিকেলে আওয়াজ শুনে গার্মেন্টসের সামনে গিয়ে নাসরিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ভবনের ছাদ থেকে লাফ দিয়েছে বলে জানা যায়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত