কিছুদিন সারা আলী খান জানান, কার্তিক আরিয়ানের প্রতি তার দুর্বলতা রয়েছে। দিল্লির একটি পাবে তাদের চুম্বনরত অবস্থায় দেখা যায় সম্প্রতি। তার ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে অনলাইনে।
চ্যাট শো ‘কফি উইথ করণ’ থেকে শুরু করে একাধিক অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে ডেটে যেতে চেয়েছেন সারা। তাই খুব স্বাভাবিকভাবেই নবাগত অভিনেতার সঙ্গে চুম্বনের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
তবে ভিডিওটি ভালো করে দেখলে বোঝা যায়, এটি শুটিংয়ের দৃশ্য। শোনা যাচ্ছে, কার্তিক ও সারা পরবর্তী ছবি ‘লাভ আজকাল টু’র শুটিং শুরু করেছেন। সোমবার থেকে শুরু হয়েছে ইমতিয়াজ আলীর এই সিনেমার শুটিং। আর ভিডিওটি সেই ছবির শুটিংয়েরই দৃশ্য।
এর আগে ‘কফি উইথ করণ’-এ এসে সারা ও কার্তিকের একসঙ্গে সিনেমায় কাজ করার কথা নিশ্চিত করে জানিয়েছিলেন কারিনা কাপুর খান।
ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’ ছবিতে এর আগে দেখা গিয়েছিল সারার বাবা সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনকে। ওই সিনেমাটি সমালোচক-দর্শকদের প্রশংসা কুড়ায়।
