অবশেষে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১০:০৯ পিএম

অবশেষে দূর হলো সব জল্পনা-কল্পনা। আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি।

এ মাসে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। যে দলে রাখা হয়েছে মেসিকে।

রাশিয়া বিশ্বকাপের পর জাতীয় দল থেকে আপাতত নিজেকে সরিয়ে নিয়েছিলেন মেসি। তাকে জাতীয় দলের জন্য বিবেচনা না করার জন্য জানিয়েছিলেন। তবে বার্সেলোনা তারকা কখনোই অবসরের কথা বলেননি। যদিও অনেকের ধারণা ছিল পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি আর জাতীয় দলে নাও ফিরতে পারেন।

তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি কোপা আমেরিকার ড্র’র পর বলেছিলেন দ্রুতই ফিরবেন মেসি, ‘‘আমরা চেষ্টা করছি ২০১৯ সালেই তাকে যুক্ত করতে। তার সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা আশাবাদী এটা ইতিবাচক হবে।’’

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর মেসি নিজেকে সরিয়ে নেন জাতীয় দল থেকে।

মাদ্রিদে ২৩ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর তিন দিন পরই ম্যাচ মরক্কোর বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ দুটি কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।

কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী কম্বোডিয়া, প্যারাগুয়ে ও কাতার। ২০১৬ সালে শতবর্ষী কোপার ফাইনালে হেরে জাতীয় দলকে বিদায় বলেছিলেন মেসি। পরে অবসর ভেঙে ফেরেন। আর্জেন্টিনার হয়ে ১২৮ ম্যাচে ৬৫ গোল মেসির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত