শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি আবদুল আজিজ

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১২:৪৪ এএম

আবদুল আজিজ সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি এই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মূল শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে এনসিসি ব্যাংকে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এভিপি এবং ২০০৫ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংকে এসএভিপি হিসেবে যোগ দেন। ৩৩ বছরের বেশি কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, বিপণন এবং আইসিঅ্যান্ডসিডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত