স্প্যানিশ লা লিগায় খেলা কাতালান ক্লাবের মধ্য থেকে সেরা দুই ক্লাব নিয়ে হয় কাতালান সুপার কাপ। সেই লড়াইয়ে বুধবার রাতে জিরোনা ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। ২০১৪ সালে শুরু হওয়া টুর্নামেন্টে এটি তাদের প্রথম শিরোপা। বার্সেলোনার হয়ে নিয়মিত খেলা লিওনেল মেসি, লুইস সুয়ারেজসহ আরও অনেক তারকা ছিলেন বিশ্রামে।
আগে স্পেনের কাতালুনিয়া অঞ্চলের সব দলকে নিয়ে আয়োজিত হতো কোপা কাতালুনিয়া। কিন্তু ২০১৪ সাল থেকে লা লিগায় খেলা সেরা দুই কাতালান ক্লাবকে নিয়ে হয় কাতালান সুপার কাপ।
