দুর্নীতির মামলায় খালাস পেলেন সাংসদ হাবিবুর

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০৪:৪০ এএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক জয়নাল আবেদিন এই রায় দেন। রায়ে বলা হয়, অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাবিবুর রহমান মোল্লাকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২ কোটি ৩২ লাখ ৫৪৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের ৩ অক্টোবর হাবিবুর রহমান মোল্লার বিরুদ্ধে রমনা থানায় মামলা করে। তদন্ত শেষে ২০০৮ সালের ২০ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এতে তার বিরুদ্ধে ১ কোটি ৩৮ লাখ ১ হাজার ৮০০ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত