মেমোপ্লাস্টি কী? এক ধরনের প্লাস্টিক সার্জারি যাতে স্তনের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। অর্থাৎ ছোট স্তনকে মানানসই আকার যেমন দেওয়া হচ্ছে তেমনি বেমানান বড় আকারের স্তনকেও ছোট করা সম্ভব। প্রকারভেদ : মেমোপ্লাস্টি মূলত তিন ধরনের।
অগমেন্টেশন মেমোপ্লাস্টি : কৃত্রিম ইমপ্লান্ট ব্যবহারের মাধ্যমে ছোট স্তনকে শরীরের সঙ্গে মানানসই করে দেওয়ার প্লাস্টিক সার্জারিকে বলা হয় অগমেন্টেশন মেমোপ্লাস্টি।রিডাকশন মেমোপ্লাস্টি : বৃহদাকার স্তনকে ছোট করে শরীরের সঙ্গে মানানসই আকার দেওয়া হয়। এক্ষেত্রে স্তনের নিচের টিসু ছেঁটে ফেলা হয়। নিপলকে প্রয়োজন মাফিক ওপরে রিলোকেট করা হয়। এ অপারেশনের জন্য হাসপাতালে ২ দিন থাকতে হবে।
মাস্টোপেক্সি : ঝুলে পড়া স্তনকে স্বাভাবিক স্থানে নিয়ে আসার প্লাস্টিক সার্জারিকে বলা হয় মাস্টোপেক্সি। এক্ষেত্রে স্তনের নিচে ইনসিশন দিয়ে স্তনকে আপলিফট করে স্বাভাবিক স্থানে নিয়ে আসা হয়। এরপর পেছনের অংশে সেলাই দিয়ে চেস্টওয়ালের সঙ্গে ফিক্সড করে দেওয়া হয়।
স্তন রিকনস্ট্রাকশন : ক্যান্সারের কারণে যদি স্তন কেটে ফেলা হয় তাদের ক্ষেত্রে স্তন রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয়। এখানে ইমপ্লান্টের মাধ্যমে নতুর স্তন তৈরি করা হয়। এক্ষেত্রে ব্যবহার করা হয় বেকারস ইমপ্লান্ট। মেমোপ্লাস্টির মাধ্যমে যে কেউই নিজের সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন। সব ধরনের ইমপ্লান্টের আউটার শেল সিলিকন ইলাস্টেমার দ্বারা গঠিত।
সাধারণত এই শেল মসৃণ (Smooth) হয়। কিন্তু ইদানীংকালে অমসৃণ বা টেক্সচারড ইমপ্লান্টও বাজারে পাওয়া যাচ্ছে। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কিছু ক্ষেত্রে জেল লিকেজ বা ক্যাপসুলার কনট্রাকচার (Capsular Contracture) হতে পারে। কিন্তু সাধারণত ইমপ্লান্ট ব্যবহারে কোনো অসুবিধা হয় না।
ভুল ধারণা
অনেকে মনে করেন, এতে করে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়েÑ যা সম্পূর্ণ অমূলক। এখানে মনে রাখতে হবে ইমপ্লান্ট স্তনের ভেতর বসানো হয় স্তনের পেছনে। ফলে অহেতুক ক্যানসারের ভয় পাওয়ার কোনোই কারণ নেই।
শুধু ইমপ্লান্ট ব্যবহারে ক্যানসার হয় এ ধারণা মোটেও সঠিক নয়। এ অপারেশনটি করা হয় স্তনের সবচেয়ে নিচের স্থানে (সাব ম্যামারি ফোল্ড) ছোট করে কেটে। ফলে বাইরে থেকে স্বাভাবিক অবস্থায় কাটা দাগ বোঝা যায় না। সৌন্দর্যহানির তো প্রশ্নই ওঠে না। এই অপারেশনের পর বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে কোনো সমস্যা হয় না, ফিলিংস বা সেনসেশনে ব্যাঘাত ঘটবে না।
অধ্যাপক
ডা. সাঈদ আহমেদ সিদ্দিকী
প্লাস্টিক সার্জন (কসমেটিক সার্জারি সেন্টার লি.) শংকর প্লাজা ৭২, সাত মসজিদ রোড, ধানম-ি
ফোন : ০১৭১১-০৪৩৪৩৫।
