পৃথিবীতে ফিরে আসছে ড্রাগন ক্যাপসুল

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১১:৩৫ পিএম

পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে এবার পৃথিবী অভিমুখে যাত্রা করেছে স্পেস এক্স-এর ড্রাগন ক্যাপসুল। শুক্রবার সকালে এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবী থেকে উৎক্ষেপণের ছয় দিন পর এটি আবারও ফিরে আসছে। আজ সকাল পৌনে ৯টায় এটি আটলান্টিক মহাসাগরে অবতরণ করবে বলে সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে। ড্রাগন ক্যাপসুলটিতে রয়েছে একটি ডামি পর্যটক। গত সপ্তাহে ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের মানববিহীন রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে মার্কিন ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনার জন্ম হয়। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলটি উৎক্ষেপণ করা হয়। মিশনটি ভালোভাবে সম্পন্ন হলে আমেরিকার স্পেস এজেন্সি স্পেস এক্সের এই পদ্ধতিকে নিয়মিত করার অনুমোদন দেবে।

মহাকাশের কক্ষপথে সর্বশেষ ২০১১ সালে যুক্তরাষ্ট্র মানুষ পাঠিয়েছিল। দীর্ঘ আট বছর পর আবারও মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। উৎক্ষেপিত ফ্যালকন নাইন রকেটটির মধ্যে ‘ড্রাগন’ নামে ১৬ ফুট দীর্ঘ একটি ক্রুু ক্যাপসুলের মধ্যে আছে ‘রিপ্লে’ নামে একটি ডামি মহাকাশচারী। গত শনিবার এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।

স্পেস এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেন, ‘২০১১ সালে মহাকাশ শাটল অবসর নেওয়ার পর এই প্রথম আমেরিকার মাটি থেকে আমেরিকার রকেটে করে আমেরিকার মহাকাশচারীর যাত্রা শুরু করতে যাচ্ছি।’ স্পেস এক্স-এর সর্বশেষ পরীক্ষামূলক উড্ডয়নে মহাকাশচারীর বদলে থাকা রিপ্লে নামের ডামিটিকেও স্পেসসুট পরানো হয়। জানালার পাশে বসা রিপ্লের মাথা, ঘাড় ও মেরুদ-ের চারপাশে সেন্সর বসানো। মূলত মহাকাশ যাত্রায় একজর নভোচারীকে কেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ওই সেন্সরগুলো।

২০১১ সালে রাশিয়ার সঙ্গে দীর্ঘ ৩০ বছর ধরে শাটল প্রোগ্রামের ইতি টানার পর নাসা আমেরিকার স্পেস মিশনের জন্য নতুন সরবরাহকারীর সন্ধান করতে শুরু করে। ২০১৪ সালে মার্কিন মহাকাশ সংস্থা স্পেস এক্স ও বোয়িংয়ের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি করে। ধারণা করা হচ্ছে, বছরের শেষ দিকে মানববাহী ফ্লাইট পরিচালনা করতে পারবে আমেরিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত