ভয় পেয়েছেন অক্ষয়

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১২:০৫ এএম

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ব্যক্তিটিও নাকি তার স্ত্রীর কাছে কাবু। বলিউড তারকা অক্ষয় কুমারও সেই দলের।  ‘দ্য এন্ড’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন অক্ষয়। সেটির উদ্বোধনী অনুষ্ঠানে এক কা- করে বসেছিলেন তিনি। শরীরে আগুন লাগিয়ে মঞ্চে উঠে এসেছিলেন। সেটা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন উপস্থিত দর্শকরা। ঝুঁকিপূর্ণ এমন কাজের জন্য অভিনয়শিল্পীরা সাধারণত স্ট্যান্টম্যানের সাহায্য নেন। অক্ষয় বেশির ভাগ সময় সেটা করেন না। অক্ষয়ের এ কা- দেখে খেপে গিয়েছিলেন স্ত্রী টুইঙ্কল খান্না। টুইটারে তিনি পোস্ট করেন, ‘বুঝলাম যে তুমি আগুনে পুড়ে মরতে চাও। বাড়িতে ফেরো, এ যাত্রায় যদি বেঁচেও যাও, আমি তোমাকে মেরে ফেলব। ঈশ্বর সাহায্য করো।’ স্ত্রীর এ টুইট শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘এইবার কিন্তু আমি সত্যিই ভয় পাচ্ছি।’ শিগগিরই রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অক্ষয়। এ ছবিতে তাকে পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত