মিলিটারি ক্যাপ পরে খেলতে নামেন কোহলিরা

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১২:১৯ এএম

শুক্রবার অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় একদিনের ম্যাচ মিলিটারি ক্যাপ পরে খেলতে নামেন কোহলিরা। যদিও ভারতীয় ক্রিকেটাররা সেনাবাহিনীর জলপাই রাঙা টুপি পরে খেলতে নামা ম্যাচটি হেরে যান। 

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ম্যাচের আগে সতীর্থদের হাতে মিলিটারি ক্যাপ তুলে দেন মহেন্দ্র সিং ধোনি।

আধুনিক ক্রিকেটে কোনো দলকে সেনাবাহিনীর ক্যাপ বা অন্য কিছু পরে খেলতে নামতে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। 

গত ১৪ ফেব্রুয়ারি এই জেলায় সিআরপিএফ গাড়িবহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হন। আহত হন আরও ডজনখানেক। এঘটনায় গোটা ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জইশ-ই-মুহাম্মদ দায় স্বীকার করলেও ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে।

রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান কোহলি। অজিরা ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রান সংগ্রহ করে। গত জুনের পর এই প্রথম দলটি তিন শতাধিক রানের স্কোর গড়ে। জবাবে ৪৮.২ ওভারে ২৮১ রানে থেমে যায় ভারত।

৩২ রানের এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে থেকে শিরোপার আশা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত