কর্মসূচিতে না থাকায় যুবদল নেতাকে অব্যাহতি

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০২:৪৫ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই মোল্লাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবদল উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল শুক্রবার তাকে অব্যাহতির এ সিদ্ধান্ত নেন। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দীর্ঘদিন ধরে আব্দুল হাই মোল্লা দলের কর্মকাণ্ড, কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পর থেকে তিনি দলের সঙ্গে যোগাযোগ করছেন না। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত