২০২৪ নাগাদ পোলট্রি পণ্য রপ্তানি শুরু হবে

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১২:৫৭ এএম

পোলট্রির মাংস ও ডিম রপ্তানির উদ্যোগ নিচ্ছে সরকার। এই সম্ভাবনা কাজে লাগাতে এরইমধ্যে বেশ কিছু ব্যবস্থা  নেওয়া হয়েছে। আগামী ২০২৪ সাল নাগাদ পোলট্রি পণ্য রপ্তানি শুরু হবে। তিনদিনব্যাপী অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক  পোলট্রি শো-২০১৯’ এর শেষ দিন বক্তারা এসব তথ্য জানান। গতকাল শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় সমাপনী অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় এক লাখ দর্শনার্থীর সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, কৃষি ও  পোলট্রি উন্নয়নে জাতীয় প্রাণিসম্পদ উন্নয়ন নীতিমালা ও পোলট্রি উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে। পোলট্রি খাদ্য উপকরণে ক্রমাগত মূল্যবৃদ্ধি, নতুন রোগের প্রাদুর্ভাব, ওষুধের কার্যকারিতা কমে যাওয়াসহ বিভিন্ন বিষয় পোলট্রি শিল্পের জন্য এখন বড় চ্যালেঞ্জ।

বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম ম-ল বলেন, পোলট্রি পণ্য রপ্তানি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ডিম ও মাংস সরবরাহের জন্য সরকার এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। সে লক্ষ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) ও গাইডলাইন অচিরেই তৈরি করা হবে।৭

×
সর্বশেষ সর্বাধিক পঠিত