বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার ও মর্যাদা আদায়ে দিবসটির উদযাপনও বৃদ্ধি পাচ্ছে। সেলিব্রেটিরাও নানাভাবে পালন করছেন আন্তর্জাতিক দিবসটি। এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন নানা উপায়ে।
তবে বিদ্যা বালান করে বসলেন অভিনব এক কাণ্ড। নগ্ন ছবি শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানালেন এ বলিউড অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ইনস্টাগ্রামে এক নগ্ন নারীর চিত্রকর্ম দিয়ে বিদ্যা লিখেন, “শুভ আন্তর্জাতিক নারী দিবস আমার, আপনার এবং সবার প্রতি। সবাই নিজের শরীর, মন, আত্মাকে ভালবাসুন।”
তিনি আরও লিখেন, “আপনি যেমন, নিজেকে ঠিক তেমনই ভালবাসুন। রোগা, ফর্সা বা ধনী হওয়ার চেষ্টা করবেন না। মনে করুন, আপনিই সেরা। কারও সঙ্গে নিজের তুলনা করলে নিজের সাতন্ত্র্যতা হারিয়ে যাবে।”
ছবিটি অন্যদের শেয়ার দেওয়ার আহবান জানিয়ে বিদ্যা বলেন, “এ ছবিটা আমাকে এই পোস্টটা লিখতে অনুপ্রাণিত করেছে। আপনি যদি আমার কথার সঙ্গে একমত হন, তাহলে ইটস টাইম ট্যাগ দিয়ে শেয়ার করতে পারেন।”
নারীদের নিয়ে বিদ্যার এই লেখা ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন বহু মানুষ। বলিউডের অনেকেও বাহবা দিয়েছেন তাকে।
