ধারাবাহিকভাবে কমছে পুঁজিবাজারে লেনদেন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:২৬ এএম

নতুন বছরের শুরুর উত্থান ক্রমেই য়িমাণ হয়ে পড়ছে। বিনিয়োগকারী সংকটে ধারাবাহিকভাবে কমে যাচ্ছে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেনাবেচা নেমে এসেছে ৪৬২ কোটি টাকায়, যা গত ২৬ ডিসেম্বরের পর সর্বনি¤œ লেনদেন। বছরের শুরুতে সূচকের উল্লম্ফনের পাশাপাশি লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছিল, যা ফেব্রুয়ারি থেকেই কমতে শুরু করেছে। পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।

পুঁজিবাজারের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারির শেষ সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল এক হাজার ৩৪ কোটি টাকা। আর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে গড় লেনদেন নেমে আসে ৮২৩ কোটি ৯৫ লাখ টাকায়। ফেব্রুয়ারির মধ্যভাগে ডিএসইর গড় লেনদেন হয় ৮১৫ কোটি টাকা, যা পরের সপ্তাহে ৭২৮ কোটি টাকায় নেমে আসে। আর গত মাসের শেষ সপ্তাহে লেনদেন পরিস্থিতির আরও অবনতি হয়ে স্টক এক্সচেঞ্জটিতে কেনাবেচার পরিমাণ নেমে যায় ৫৯৫ কোটি টাকায়। গতকাল ডিএসইর লেনদেন নেমে এসেছে ৪৬২ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ শতাংশ কম।

এদিকে লেনদেন কমলেও অধিকাংশ শেয়ারের দরবৃদ্ধিতে গতকাল পুঁজিবাজারে সব ধরনের সূচক বেড়েছে। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫৭১০ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএস-৩০ ও ডিএসইএস শরিয়াহ সূচকও বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়াতে অগ্রণী ভূমিকা ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির।

ডিএসইর বাজার মূলধনে দ্বিতীয় অবস্থানে থাকা এ শেয়ারটির ৫ শতাংশ দও বৃদ্ধিতে সূচকে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে। এ ছাড়া বাজার মূলধনে শীর্ষ তালিকায় থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মা ও আইসিবি সূচক বাড়াতে কার্যকর ভূমিকা রেখেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কো¤পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। খাতওয়ারি পর্যালোচনায় দেখা যায়, গতকাল বেশির ভাগ খাতের বাজার মূলধন বাড়লেও কমেছে ব্যাংক, জীবন বীমা ও টেলিযোগাযোগ খাতের শেয়ার দর। বিপরীতে খাদ্য ও অনুষঙ্গ, সিরামিক, সিমেন্ট, সাধারণ বীমা, প্রকৌশল, সেবা, বিবিধ ও ফার্মাসিউটিক্যালস খাতের দর বেড়েছে।

পর্যালোচনায় দেখা যায়, গত কয়েকদিন ব্যাংকের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডাচ্্-বাংলা ব্যাংকের শেয়ারদর বাড়তে দেখা যায়। তবে গতকাল এ শেয়ারটির দর প্রায় ৮ শতাংশ হারায়, যা পুরো ব্যাংক খাতকে প্রভাবিত করে।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো : ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, সিঙ্গার বিডি, ডাচ্্-বাংলা ব্যাংক লি., ন্যাশনাল পলিমার, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বিডিকম অনলাইন, প্রিমিয়ার ব্যাংক ও  ভিএফএস থ্রেড ডাইং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিঙ্গার বিডি, প্রভাতী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিঃ ফা, বিডি ফাইন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ও রেকিট বেনকিজার। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : ডাচ্্-বাংলা ব্যাংক লিঃ, এনসিসিবিএল মিঃ ফাঃ ওয়ান, লংকাবাংলা ফাইন্যান্স, শ্যামপুর সুগার মিল, ইস্টার্ন ক্যাবল, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, সাফকো স্পিনিং, এশিয়া ইন্স্যুরেন্স ও এমএল ডাইং।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত