উত্তরা গণভবন রক্ষায় হাইকোর্টে আবেদন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৫:৩০ এএম

প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবনের মূল নকশা পাল্টে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে আবেদনটি জমা দেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে। আইনজীবী ফারজানা দেশ রূপান্তরকে বলেন, পর্যটন সুবিধা বাড়ানোর নাম করে উত্তরা গণভবনের মূল নকশার পরিবর্তন করে নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। রিট আবেদনে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ স্থগিত করে ভেতর ও বাইরে টাঙানো প্রকল্পটির বিস্তারিত তথ্যসংবলিত সাইনবোর্ড অপসারণের পাশাপাশি উত্তরা গণভবনকে ‘ঐতিহ্যবাহী স্থাপনা’ হিসেবে ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, প্রতত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও নাটোরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত