নাতাশার সঙ্গে সম্পর্কের রহস্য ফাঁস করলেন বরুণ

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:০০ এএম

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সম্পর্ক রয়েছে নাতাশা দালালের সঙ্গে। নাতাশার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েই নাকি তার সঙ্গে থাকেন এই অভিনেতা।

কফি উইথ করণ সিক্সের একটি এপিসোডে এসে সম্প্রতি নিজের সম্পর্ক নিয়ে এমনই খোলামেলাভাবে কথা বলেন বরুণ ধাওয়ান।

“এতদিনের সম্পর্কের পরে এখন আমি আরও বেশি করে ওর ব্যক্তিস্বাতন্ত্র্যের বিষয়টা বুঝতে পেরেছি।”- বলেন বরুণ।

তিনি জানান, “নাতাশা কী করতে চান, কী চান না সে বিষয়ে তার স্পষ্ট মত থাকে। আমার ক্যারিয়ারে ও অসম্ভব সাপোর্ট করেছে। এবার আমি চাই ও নিজের স্বপ্নকে বাস্তব করুক, আমি যেন সেই পথে ওর পাশে থাকতে পারি।”

বরুণ আরও বলেন, ‘‘আমি ওকে অনেক দিন ধরে চিনি। আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। যদিও তখন আমরা প্রেম করতাম না, শুধুই বন্ধু ছিলাম। আর তখন থেকেই আমার প্রতিটা স্বপ্নপূরণের পথে ওকে পাশে পেয়েছি। আজ আমি চাই একইভাবে ওকে সাহস জোগাতে। তবেই তো আমাদের সম্পর্কটা একসঙ্গে আরও অনেকটা পথ চলতে পারবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত