কাঁদতে কাঁদতে মেয়েটি বলল, 'শিক্ষক যদি এমন হয়, তার কাছ থেকে কী শিক্ষা পাব'

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৭:১৯ পিএম

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের মধ্যে কাঁদতে দেখা গেছে ছাত্রীকে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রি হলের বলে জানা গেছে। 

সকাল ৮টায় ভোট শুরুর একঘণ্টার মধ্যেই কুয়েত মৈত্রী হলে প্রার্থীরা নানা অভিযোগ নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন।

এসময় ওই ছাত্রী আরো কয়কেজন ছাত্রীকে উদ্দেশ করে বলেন, ‘কোনো শিক্ষক যদি এমন হয়, তার কাছ থেকে আমরা কি শিক্ষা পাব?’

এদিকে অভিযোগের প্রেক্ষিতে কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন ও প্রভোস্টের পদত্যাগের দাবিতে কুয়েত মৈত্রী হলের সামনে ছাত্রীরা অবস্থান নেয়। সেখানে উপ-উপাচার্যের গাড়িও অবরোধ করা হয়।

পরে কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রোভোস্ট শবনব জাহানকে অপসারণ করা হয়। বেলা ২টায় ভোটগ্রহণ শেষ হয়। 
তবে ছাত্রলীগ কারচুপির অভিযোগ অস্বীকার করে একে ডাকসু বানচালের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত