বিদ্যা-স্বস্তিকার নারী দিবসের ছবি ভাইরাল

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:২২ পিএম

মুখের ওপর সত্যি কথা বলতে কখনো তার অসুবিধা হয়নি। তাতে কে কী মনে করলেন, তিনি তা একদম ভাবেন না। অনবদ্য অভিনয়শৈলী, নিখুঁত চেহারা আর এমন মুখফোড় হিসেবেই কলকাতার স্বস্তিকা মুখোপাধ্যায়কে চেনেন সবাই। অভিনেত্রীর মন আর মুখ একই কথা বলে। গত শুক্রবার নারী দিবসে ফের একবার মুখ খুললেন এই জনপ্রিয় তারকা। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য নিয়ে চলছে দিনভর আলোচনা। স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি এই ছবিটা ইন্সটাগ্রামে পোস্ট করেছিলাম। অনেকেই স্তন নিয়ে প্রশ্ন করছে!... সব সময় পুরুষরা মেয়েদের স্তন নিয়েই শুধু প্রশ্ন করে কেন? আমি একজন গর্বিত মা। আমি পাম্প ব্যবহার করিনি।’ স্বস্তিকার মেয়ে অন্বেষা কলেজ পড়–য়া। মেয়ে তার বন্ধুর মতো। মাতৃত্বের পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। তা নিয়েও যারা প্রশ্ন তুলেছেন, তাদের স্পষ্ট জবাব দিয়েছেন অভিনেত্রী। এদিকে, আন্তর্জাতিক নারী দিবসে সেলিব্রিটিরা নানা উদ্যাপন করে থাকেন। দিবসটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। কেউ আবার দিয়েছেন খোলা চিঠি। কিন্তু বিদ্যা বালান নগ্ন ছবি শেয়ার করে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ইন্সটাগ্রামে সেই ছবি দিয়ে এই নায়িকা লিখেছেন, ‘শুভ আন্তর্জাতিক নারী দিবস সবাইকে। সবাই নিজের শরীর, মন, আত্মাকে ভালোবাসুন। আপনি যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে ভালোবাসুন। রোগা, ফরসা বা ধনী হওয়ার চেষ্টা করবেন না। মনে করুন, আপনিই সেরা। কারও সঙ্গে নিজের তুলনা করলে স্বতন্ত্রতা হারিয়ে যাবে।’ বিদ্যা বালান লেখেন, এই ছবিটা আমাকে এই পোস্টটা লিখতে অনুপ্রাণিত করল। আপনি যদি আমার সঙ্গে একমত হন, ইটস টাইম ট্যাগ দিয়ে শেয়ার করতে পারেন। বিদ্যার এই লেখা ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন অনেকেই। এই তালিকায় বলিউডেরও অনেকে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত