স্বপ্নের আউটলেটে বাংলালিংকের ২০% ডিসকাউন্ট

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:৩১ পিএম

স্বপ্ন’র আউটলেটে ২০ শতাংশ ডিসকাউন্ট অফার চালু করেছে বাংলালিংক। বশেষ এই ডিসকাউন্ট অফারটি বাংলালিংকের আইকন গ্রাহকদের জন্য। অফার পেতে গ্রাহকদের আইকন কার্ড স্বপ্নের ক্যাশ কাউন্টারে প্রদর্শন করতে হবে।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং ও এসিআই লজিটিক্সের (স্বপ্ন) বিজনেস ডিরেক্ট সোহেল তানভির খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলালিংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব হাই ভ্যালু সেগমেন্ট রফিক আহমেদ, লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ সিনিয়র ম্যানেজার মো. আরিফুল হক ও এসিআই লজিস্টিক্সের বিজনেস ডিরেক্টর সাইফুল আলম।

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, ‘স্বপ্ন’র সঙ্গে চুক্তির মাধ্যমে চালু এই বিশেষ অফারটি গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার একটি উদ্যোগ। আইকন গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে অফারটি চালু করা হয়েছে। আমি আশা করছি, এই অফারের মাধ্যমে তারা উপকৃত হবেন।’

এসিআই লজিস্টিক্সের বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খান বলেন,  ‘উন্নত পণ্য ও সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সম্মান ও স্বচ্ছতা বজায় রাখতে চাই আমরা।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত