ভিপি নুর, জিএস রাব্বানী এজিএস সাদ্দাম

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৪:২৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। ডাকসুর মোট ২৫টি পদের বেশিরভাগেই জয় পেয়েছে ছাত্রলীগ। ১৮টি হল সংসদের বেশিরভাগেও ভিপি-জিএস পদে জয়ী হয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।

২৮ বছর পর গতকাল সোমবার ডাকসুর ২৫টি পদের পাশাপাশি হল ছাত্র সংসদের ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। ভোটগ্রহণের পর গণনা শেষে একে একে হল সংসদগুলোর ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। সব হলের ফল ঘোষণার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় সংসদ অর্থাৎ ডাকসুর ফল ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত