সাংবাদিকদের তথ্যমন্ত্রী

বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার করলে ব্যবস্থা

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৫:১২ এএম

আগামী ১ এপ্রিলের মধ্যে বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। পাশাপাশি আগামী ১২ মের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশনে চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি টিভি  চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তথ্যমন্ত্রী। এ সময় বিদেশি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচারে ব্যবস্থা নেওয়া হবে বলে অ্যাটকো নেতাদের আশ^স্ত করেন তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহারের প্রথম তিন মাস বিনামূল্যে সেবা দেওয়া হবে। পরবর্তী সময়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নির্দিষ্ট একটি ফি নির্ধারণ করা হবে। এ সময় অ্যাটকোর সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু বলেন, অনলাইন ও দৈনিক পত্রিকাগুলো যেভাবে টক-শো ও ভিডিও কনটেন্ট নিজেদের অনলাইন ভার্সনে আপলোড করছে তা সম্প্রচারনীতি বিরোধী। এ বিষয়ে সরকারের নজরদারি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত