বাংলাদেশে ইস্যুকৃত মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট, প্রিপেইড কার্ড থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছে। এক্ষেত্রে তাৎক্ষণিক ও নিরাপদ ট্রান্সফার নিশ্চিত করতে সাউথইস্ট ব্যাংকের মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে ব্যবহৃত হচ্ছে।
রাজধানীর একটি হোটেলে সম্প্রতি বিকাশ, মাস্টারকার্ড এবং সাউথইস্ট ব্যাংক যৌথভাবে এক অনুষ্ঠানে এ সেবা উদ্বোধন করে। এতে বিকাশ গ্রাহকরা নিজের অথবা অন্য বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। টাকা পাঠাতে বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ নির্বাচন করে অ্যাকাউন্টের তথ্য দেওয়ার পর মাস্টারকার্ডের তথ্য দিলে গ্রাহক ওয়ান-টাইম-পাসওয়ার্ড (ওটিপি) পাবেন। ওটিপি দিলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর, সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম কামাল হোসেন, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
