ভিডিও বার্তায় ডাকসু নির্বাচনে জিতেও পদ প্রত্যাখ্যান প্রথম বর্ষের ছাত্রীর

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৬:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের হল সংসদে জিতলেও তা প্রত্যাখ্যান করেছেন প্রথম বর্ষের ছাত্রী ফারজানা আক্তার মীম।

তিনি কুয়েত-মৈত্রী হলের সদস্য পদে বিজয়ী হয়েছেন। মনোবিজ্ঞান বিভাবের প্রথম বর্ষের এ ছাত্রী ফেসবুকের একটি ভিডিও বার্তায় তার প্রত্যাখ্যানের ঘোষণা দেন। এ সময় তিনি ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন। 

প্রহসনের এই নির্বাচনে কোন সায় নেই জানিয়ে মীম নির্বাচনের ফলাফল ঘৃনাভরে প্রত্যাখ্যান করে পুননির্বাচনের দাবি জানিয়েছেন।

ডাকসু নির্বাচনে কুয়েত মৈত্রী হল থেকে সোমবার উদ্ধার বস্তাভর্তি ব্যালটে সিল দেওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় পুরো ক্যাম্পাস। উদ্ধার সহস্রাধিক ব্যালটে হলটির ছাত্রলীগের প্যানেলে সিল দেওয়া ছিল।

কুয়েত মৈত্রী হলে জয় পায় স্বতন্ত্র প্রার্থীরা। ভিপি পদে জিতেন সুস্মিতা দে; জিএস পদে জিতেন সাগুফতা বুশরা মিশান। মীম প্রগতিশীল ছাত্রজোটভুক্ত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত