জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জী কাঁচনা গ্রামে বীথি আক্তার (২০) নামে গৃহবধূ ঘরের বর্গার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিথি আক্তার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী কাঁচনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান জানান, রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এলাকাবাসীর কাছে শোনা যায় বিথি আক্তারের মোবাইল ফোনের কথা বলাকে কেন্দ্র করে নিহতের স্বামীর সঙ্গে মাঝে মাঝে গন্ডগোল হতো, ঘটনার দিনও স্বামী ও স্ত্রীর মধ্যে ছোট খাটো গন্ডগোল হয়েছিল।
নিহতের লাশের ময়নাতদন্তের পরে সঠিক তথ্য জানা যাবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
