বিপ্রপার্টির মাধ্যমে কেনা যাবে রেডি ফ্ল্যাট

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১২:১৩ এএম

চট্টগ্রামে অনুষ্ঠেয় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলায় অংশ নিচ্ছে আবাসন খাতের শীর্ষ মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম। এ মেলায় প্রথমবারের মতো বিপ্রপার্টির মাধ্যমে কেনা যাবে রেডি ফ্ল্যাট।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের রেডিসন ব্লুতে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব মেলা। চলবে আগামী রবিবার পর্যন্ত। মেলায় বিপ্রপার্টি ডটকম ঢাকা ও চট্টগ্রামের ২৫ হাজার ভেরিফায়েড প্রপার্টি নিয়ে উপস্থিত থাকবে। মেলায় ১৪ নম্বর স্টলে বিপ্রপার্টি ডটকম এক্সক্লুসিভলি প্রাইমারি, রেডিমেট এবং রেন্টাল প্রপার্টি প্রদর্শন করবে।

বিপ্রপার্টি ডটকমে প্রদর্শিত প্রপার্টিগুলো আইনি যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়েছে। ফলে প্রপার্টির সব প্রমাণাদি (কাগজপত্র বা দলিল) ভেরিফায়েড।

এ ছাড়া ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে গ্রাহকরা প্রপার্টির ভিডিও, ছবি ও ফ্লোর প্ল্যান দেখার সুযোগ

পাবেন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত