জাতীয় এসএমই মেলা শুরু আগামীকাল

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১২:১৪ এএম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল শনিবার শুরু হচ্ছে সাত দিনব্যাপী সপ্তম জাতীয় এসএমই পণ্যমেলা। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এদিন সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ মেলা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প সচিব মো. আবদুল হালিম। মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ এ তথ্য জানান।

সারা দেশ থেকে ২৮০টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশ নেবে। উদ্যোক্তাদের মধ্যে ১৮৮ নারী এবং ৯২ জন পুরুষ উদ্যোক্তা। অর্থাৎ মেলায় ৬৭ শতাংশ নারী উদ্যোক্তা অংশ নেবে।

মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিংসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দেশি পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। মেলাটি আগামী ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশমূল্য নেই। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত