লক্ষ্মীপুরে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০১:১৯ এএম

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মটবী গ্রামে গত বুধবার রাতে দুই সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে বলে জানান ডাকাতির শিকার পরিবারের সদস্যরা।

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ খবর পেয়ে ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সৌদিপ্রবাসী রহমত উল্যাহ মনুর বাড়ির দরজা ভেঙে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা তিন ভরি স্বর্ণ, একটা আইফোন লুট করেছে। ওই রাতে গ্রামের আরেক সৌদিপ্রবাসী জহির উদ্দিনের বাড়ির গেইটের তালা ভেঙে ঘরে ঢোকে ডাকাত দল। তারা পরিবারের লোকজনের হাত-পা ও মুখ বেঁধে ১ ভরি স্বর্ণ, ৪টি মোবাইল সেট এবং নগদ ৬২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

অপরদিকে ওই রাতে একই ইউনিয়নের রতনপুর গ্রামের মক্কা মঞ্জিল থেকে জয়নাল আবেদীনের একটি ১১০ সিসি মোটরসাইকেল চুরি হয়। পুলিশ জানায়, ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত