আশুলিয়া বেড়িবাঁধে প্রাইভেটকারে আগুন

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৪:৪৩ এএম

আশুলিয়া বেড়িবাঁধে গতকাল শুক্রবার আগুন লেগে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। আশুলিয়া থানার এএসআই সাইদুর রহমান জানান, বেড়িবাঁধের মাঝের ব্রিজে ভোর ৬টার দিকে যান্ত্রিক ত্রুটিতে গাড়িটিতে আগুন লাগে। দুই আরোহী দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, আশুলিয়া থেকে ঢাকা যাওয়ার পথে গাড়িটিতে আগুন লাগে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়িতে গ্যাস সিলিন্ডার
থাকলেও তা বিস্ফোরিত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত