সভায় জিএমপি কমিশনার মাদকের বিষয়ে কাউকে ছাড় নয়

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৫:১৪ এএম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক সংক্রান্ত বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্য সম্পৃক্ত থাকলেও তাকে ছাড় নয়। গতকাল শুক্রবার গাজীপুর মহানগরীর লক্ষ্মীপুরা কমিউনিটি পুলিশ ইউনিট আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এ সময় এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি এবং অপরাধীদের নির্মূলে পুলিশকে সহায়তা করার জন্য তিনি এলাকাবাসীকে আহ্বান জানান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিল  জাবেদ আলী জবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, উপকমিশনার (ক্রাইম) মো. শরিফুর রহমান, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, মুক্তিযোদ্ধা মো. হোসেন মিয়া, ডা. মো. সিদ্দিকুর রহমান ভূইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত