প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডি থেকে মতিঝিল থানা পুলিশ ফিফার এই নবনির্বাচিত সদস্যকে গ্রেপ্তার করে। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কিরণকে কারাগারে পাঠানো হয়।
কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কিরণের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রচার হয়। সেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে তার করা ‘অসত্য ও বানোয়াট’ বক্তব্যের কল রেকর্ড প্রকাশিত হয়। প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গত ১২ মার্চ কিরণের বিরুদ্ধে মানহানির মামলা করেন মোহামেডান ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের স্থায়ী সদস্য আবু হাসান চৌধুরী প্রিন্স। পরে ওই মামলায় কিরণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
