মুম্বাই টি-টোয়েন্টি লিগের নিলামে শচীনপুত্র

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০২:৫৯ পিএম

গত বছর প্রথম মৌসুমেই বেশ নজর কেড়েছে টি-টোয়েন্টি মুম্বাই লিগ। এবার আইপিএলের পর পরই হবে প্রতিযোগিতাটির দ্বিতীয় আসর। নতুন মৌসুমের নিলামে খেলোয়াড়দের তালিকায় রাখা হয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের নাম।

কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিযোগিতাটির সূচি প্রকাশ করা হবে। চলতি মাসেই হওয়ার সম্ভাবনা রয়েছে খেলোয়াড় কেনার নিলাম। নিলামে অর্জুনের নাম বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

এরই মধ্যে ক্রিকেটে নিজের অবস্থান জানান দিয়েছেন অর্জুন। বাঁ হাতি এই পেসার লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংও করে থাকেন। তবে বোলিংই তার মূল জায়গা।

এর আগে মুম্বাইয়ের হয়ে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে অর্জুনের। গত বছর অভিষেক হয় ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও।

গত বছরের জুলাইয়ে ভারতের জুনিয়র দলের হয়ে শ্রীলঙ্কা সফরের চার দিনের দুটি টেস্ট ম্যাচে সচীন পুত্র সুযোগ পেয়েছিলেন। ম্যাটি বেশভালো পারফরম্যান্স দেখান ১৯ বছর বয়সী অর্জুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত