ভোটারের অপেক্ষায়

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৯:৪০ এএম

৫ম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার ৪০৯টি ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত কম দেখা গেছে।

 সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার নিশ্চিন্তপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারের দেখা নেই। একজন, দুজন করে এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন ওই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলামের।

তিনি বলেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে মোট ভোটার ২৭শ’ ৬৩জন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২০টি ভোট পড়েছে বলে জানান তিনি। 

নিশ্চিন্তপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জবেদ আলী জানান, এ উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী। এখন পর্যন্ত তিনজন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পোলিং এজেন্ট এসেছে। ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোলাম সারোয়ার সম্রাটের পোলিং এজেন্ট আসেনি।

জেলার ৫ উপজেলায় ১৯ জন চেয়ারম্যান প্রার্থী ও ৩০ জন মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৫ উপজেলায় ৯ লাখ ৯৫ হাজার ভোটার রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত