ফটিকছড়িতে নৌকাকে ঠেকিয়ে বিদ্রোহীর জয়

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:৩৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীকে ঠেকিয়ে দিয়েছেন বিদ্রোহী প্রার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা এইচ এম আবু তৈয়ব। নৌকা প্রতীকের প্রার্থীকে ১৫ হাজার ২৩৪ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন তিনি। 

ফটিকছড়ির ১৮ ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৩৬টি ভোটকেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে আনারস প্রতীকে এইচ এম আবু তৈয়ব পেয়েছেন ৫৭ হাজার ৬২৮ ভোট এবং নৌকা প্রতীকের নাজিম উদ্দিন মুহুরী পেয়েছেন ৪২ হাজার ৩৯৪ ভোট। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত