কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমাদের অর্জন অনেক বেশি। এমডিজির অধিকাংশ সূচক অর্জন করেছি। বর্তমানে বাংলাদেশের সক্ষমতা অনেক বেশি। দেশে আইনশৃঙ্খলা রক্ষাসহ বিনিয়োগের যথেষ্ট অনুকূল পরিবেশ রয়েছে। এছাড়াও দেশে বিনিয়োগের পরিবেশ ও ক্ষেত্র উভয়ই রয়েছে। বাংলাদেশ আগামী দুই-এক বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ বাড়বে। গতকাল রাজধানীর খামাড়বাড়ির কেআইবি অডিটরিয়ামে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন অবহিতকরণ সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যাত্রায় যুক্ত করা হবে তরুণদের। এজন্য সরকার শতভাগ আন্তরিক।
×
