আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন দুইজন

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৪:৫৩ এএম

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৭-এর জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও বুলবুল সরওয়ার। যথাক্রমে প্রবন্ধগ্রন্থ ‘অবিরাম পথ খোঁজা’ ও ভ্রমণকাহিনী বিষয়ক গ্রন্থ ‘স্বপ্নভ্রমণ জেরুজালেম’ বই দুটির জন্য পুরস্কার পাচ্ছেন তারা।

সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী এই পুরস্কারের জন্য প্রত্যেক বছর দেশে প্রকাশিত বাংলা ভাষার দুটি বই বাছাই ও নির্বাচন করেন। শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে দুই লেখককে ৫ লাখ টাকা (প্রতিটি বইয়ের জন্য), সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হবে। অর্থমূল্যে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।

‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’Ñ এই সেøাগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে আইএফআইসি ব্যাংক এ পুরস্কার দিয়ে আসছে। বিজ্ঞপ্তি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত