এনামুল-মজিদের দাপুটে শতক

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০২:১৯ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দারুণ ব্যাট চালিয়েছেন এনামুল হক ও আব্দুল মজিদ। দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন তারা।

মঙ্গলবার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ স্টেডিয়ামের তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল হক বিজয়। তানবির হায়দারের বলে শহিদুল ইসলামবে ক্যাচ দেওয়ার আগে ১০১ রানের ইনিংস খেলেন প্রাইম ব্যাংকের অধিনায়ক। তার ১২০ বলের ইনিংসটিতে রয়েছে আটটি চারের মার।

১২৬ বলে ১৩৩ রানের ইনিংস খেলেছেন দলটির ভারতীয় ব্যাটসম্যান অভিমানু এসারান। ৩২ বলে চার চার ও তিন ছক্কায় অপরাজিত ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন আরিফুল হক। দুই শতক ও এক অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক।

এদিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে শতকের দেখা পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপেনার আব্দুল মজিদ। মোহাম্মদ শহীদের বলের বলে নাবিল সামাদকে ক্যাচ দেওয়ার আগে ১০৭ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। পাঁচ চার ও তিন ছক্কায় সাজানো তার ইনিংস। ৪৭ বলে ৬৪ রান করেছেন ছয় নম্বরে নামা নাদিফ চৌধুরী।

এক শতক ও এক অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট ২৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মোহামেডান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত