সাঈদা তানির নতুন গান ‘জেনে গেছি’ (ভিডিও)

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:৫৫ পিএম

১৮ মার্চ সন্ধ্যায় ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) এর  ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে  তরুণ-প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী সাঈদা তানির গান-ভিডিও ‘জেনে গেছি’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ইমন চৌধুরী। মোশনরক এন্টারটেইনমেন্ট এর ব্যানারে গানটির ভিডিও পরিচালনা করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি। ভিডিওতে তানির সঙ্গে অভিনয় করেছেন বাঁধন লিংকন।

প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীকে শুভ কামনা জানাতে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান, জুয়েল মোর্শেদ, গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন এবং ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ।

সাঈদা তানি বলেন, ‘আমার অনেক স্বপ্ন ও ভালোবাসার গান এটি। জীবন ও ইমন ভাই মিলে দুর্দান্ত একটি গান তৈরি করেছেন আমার জন্য। গানের গল্পটিও চমৎকার। গানের সঙ্গের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে ভিডিও। দুদিন ধরে এটির শুটিং হয়েছে সিলেটে।

রবিউল ইসলাম জীবন বলেন, ‘সাঈদা তানি অসম্ভব ভালো গান করেন। তার কণ্ঠের সঙ্গে যায় এমনই একটি গানই আমরা করেছি। ব্যক্তিগতভাবে আমার নিজের অনেক ভালো লাগার গান এটি। দর্শক-শ্রোতাদেরও আহ্বান জানাই গান-ভিডিওটি উপভোগ করার জন্য।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত