এবার অস্ট্রেলিয়া ভ্রমণে সতর্কতা বাংলাদেশের

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০২:৫৬ এএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। এবার অস্ট্রেলিয়া ভ্রমণেও সতর্কতা জারি করল পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এক সতর্কবার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বাংলাদেশি অস্ট্রেলিয়ায় রয়েছেন এবং যারা সেখানে ভ্রমণে যেতে চান, তারা যেন সব সময় সতর্ক থাকেন, বিশেষ করে জনসমক্ষে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, সেখানকার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে গণমাধ্যম এবং স্থানীয়ভাবে তথ্য সংগ্রহের অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া ক্যানবেরাতে বাংলাদেশ মিশন তাদের সহায়তার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। দুটি নম্বরে ফোন করে তথ্য জানা যাবে। নম্বর দুটি হলো : +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫।

গত শুক্রবার নিউজিল্যান্ডের দুই মসজিদে বন্দুকধারীর হামলায় ৫ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হয়। এ ঘটনার পর গত সোমবার নিউজিল্যান্ডে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত