শিক্ষকদের যথাসময়ে কর্মস্থলে থাকতে ফের নির্দেশ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৩:০০ এএম

শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে ফের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।  গত সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসে উপস্থিত থাকতে হবে। কোনো অবস্থাতে কর্র্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না। এর আগে গত ৪ মার্চ একই নির্দেশনা জারি করেছিল মাউশি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত