কানাডায় রেকর্ডসংখ্যক শো নিয়ে ‘যদি একদিন’

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৫:৪১ পিএম

বাংলাদেশের আলোচিত সিনেমাগুলো নিয়মিতই মুক্তি পাচ্ছে কানাডায়। এ তালিকায় যুক্ত হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সর্বশেষ রিলিজ ‘যদি একদিন’। এক সপ্তাহে ৮টি প্রেক্ষাগৃহে ১৯৬টি শো অনুষ্ঠিত হবে। যা বাংলাদেশি সিনেমা হিসেবে একটি রেকর্ড।

এর আগে বাংলাদেশের কোনো সিনেমা কানাডায় এত শো পায়নি বলে জানিয়েছে ‘যদি একদিন’-এর আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।

২২ মার্চ দেশটিতে মুক্তি পাবে ‘যদি একদিন’। এর মাধ্যমেই সিনেমাটি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে। এরপর উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশে ধারাবাহিকভাবে মুক্তি পাবে।

স্বপ্ন স্কেয়ারক্রোর পক্ষ থেকে জানানো হয়, কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, ক্যালগেরি, এডমন্টন, ভ্যানকুভার, উইনিপেগ, সাস্কাটুনের একটি করে সিনেপ্লেক্সে চলবে সিনেমাটি। হল কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট।

এর আগে আয়নাবাজি, ঢাকা অ্যাটাক ও দেবী সিনেমা কানাডায় ভালো ব্যবসা করেছে। আশা করা হচ্ছে, নতুন সিনেমাটি আয়ের রেকর্ডও ভাঙবে।

‘যদি একদিন’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান, তাসকিন রহমান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাইসা, সাবেরী আলম, রানী আহাদসহ অনেকে। প্রযোজনা করেছে বেঙল মাল্টিমিডিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত