আ. লীগ সভাপতির অভিযোগ, লোহাগাড়ার ইউএনওকে বদলির আদেশ

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১০:৩৫ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আসলামকে ২০ মার্চ বুধবার বদলির আদেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন- ২ শাখার উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

পরবর্তী পদায়নের জন্য তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং এ ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ নির্বাচন কমিশন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

উক্ত নির্বাচনে অপর চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুলের সঙ্গে লোহাগাড়া ইউএনও আবু আসলামের গোপন বৈঠকের অভিযোগ আনা হয়েছে উক্ত অভিযোগে। নির্বাচন কমিশনে পাঠানো অভিযোগের প্রেক্ষিতে লোহাগাড়া ইউএনও’র বদলির আদেশ হয় বলে জানা যায়।

এ ব্যাপারে লোহাগাড়া ইউএনও আবু আসলাম জানান , বদলির কথা শুনেছি তবে এখনো কোন চিঠি পাইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত