সুপ্রভাতের ঘাতক চালক ৭ দিনের রিমান্ডে

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৩:০৫ এএম

রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের বাসচালক সিরাজুল ইসলামের (২৪) বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মহানগর আদালত। গতকাল বুধবার বিকেলে গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম বাসচালককে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

ওসি আমিনুল দেশ রূপান্তরকে জানান, শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, সিরাজুল ইসলামের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। হালকা যান চালানোর লাইসেন্স নিয়েই যাত্রীবাহী বাস চালাচ্ছিল।

গত মঙ্গলবার সকালে প্রগতি সরণির বসুন্ধরা গেট এলাকায় সুপ্রভাত বাসের (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এ ঘটনায় সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত