সারা-কার্তিকের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০২:৩৭ পিএম

বেশ কয়েক মাস ধরে বলিউডের দুই নতুন মুখ সারা আলী খান ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। জনপ্রিয় টিভি অনুষ্ঠানে সাইফ আলী খানের মেয়ে কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তখন কার্তিক শুধুমাত্র ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।

তারপরও তাদের রসায়ন চর্চায় ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। প্রেম করছেন দুজনে। তবে তা ব্যক্তিগত জীবনে নয়, সিনে পর্দায়।

ইমতিয়াজ আলীর পরের ছবিতে জুটি বাঁধছেন সারা-কার্তিক। সে ছবির ফার্স্টলুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কার্তিক। সেখানে রোমান্টিক অবতারে হাজির হলেন তারা। আরও জানা যায়, রণদীপ হুদাকে এই ছবিতে এক বিশেষ চরিত্রে দেখবেন দর্শক।

অবশ্য কিছুদিন আগে সারা-কার্তিকের একটি চুমুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। কিন্তু ওই ভিডিও এই ছবির শুটিংয়েরই বলে মনে করছেন অনেকে। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

ধারণা করা হচ্ছে, নতুন এ ছবির নাম ‘লাভ আজকাল টু’। কয়েক বছর আগে যার প্রথম কিস্তিতে অভিনয় করেন সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত