‘হাইওয়ে’, ‘টু স্টেটস’, ‘তামাশা’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘কিক’, ‘ঢিশুম’, ‘হাউজফুল’ এর পর সাজিদ নাদিয়াওয়ালার নতুন চমক আসছে 'কলঙ্ক' নামে। এর প্রমাণ টিজার প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২ কোটি ৬০ লাখ হিট।
নয় দিনে ওই টিজার হিট হয়েছে পৌনে চার কোটি বার।
নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট (এনজিই), ধর্মা প্রোডাকশন এবং ফক্স স্টার স্টুডিও সংস্থার যৌথ প্রযোজনায় তৈরি নতুন ছবি ‘কলঙ্ক’। পরিচালনায় অভিষেক বর্মন।
পরিচালক নতুন প্রজন্মের দর্শকের জন্য রেখেছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, সোনাক্ষী সিনহাকে।
অন্য বয়সের দর্শকের নস্টালজিয়া উস্কে দিতে রেখেছেন মাধুরী দীক্ষিত-সঞ্জয় দত্ত জুটিকে।
কলঙ্ক ছবি নিয়ে তাঁর নিজের বক্তব্য, ‘ যশজির (যশ চোপড়া) স্বপ্ন ছিল ছবিটি তৈরি করবেন। এখন সেটাই করণ জহরের আবেগ হয়ে দাঁড়িয়েছে। সেই স্বপ্নপূরণে আমি সাহায্য করেছি মাত্র। বলা যেতে পারে ছবিটি দিয়ে এই বছরের যাত্রা শুরু করলাম।
